ময়মনসিংহ , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতের বিরুদ্ধে জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে বললেন প্রধান উপদেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১–০ গোলের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।

গত মঙ্গলবার ঢাকায় দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে অর্জিত এ জয়টি ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম সাফল্য।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখা লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য এটি বড় অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন জয় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।

তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং তিনি আশা করেন ভবিষ্যতের সরকারগুলোও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

ভারতের বিরুদ্ধে জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে বললেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫