ময়মনসিংহ , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভুল সংযোগেই বাড়ে বিদ্যুৎ বিল, কমাতে যা করবেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

দেশে হঠাৎ করে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার পেছনে সবসময় বেশি ব্যবহার বা ইউনিট রেট দায়ী নয়। অনেক ক্ষেত্রে এর কারণ হয়ে দাঁড়ায় ঘরের ভেতরের ভুল ওয়্যারিং, বিশেষ করে আর্থিং তারের সংযোগ। অনেক বাড়িতে দেখা যাচ্ছে, আর্থিং তার মেইন সুইচে গিয়ে সরাসরি নিউট্রালের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ভুল সংযোগই বিদ্যুৎ বিল বাড়ার অন্যতম কারণ।

বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, নিউট্রালের সঙ্গে আর্থিং তার যুক্ত হলে সার্কিটে একটি কৃত্রিম ‘লুপ’ তৈরি হয়। এই লুপের কারণে অপ্রয়োজনীয় কারেন্ট খরচ হয় এবং তা মিটারে ব্যবহৃত বিদ্যুৎ হিসেবেই ধরা পড়ে। ফলে প্রকৃত ব্যবহারের তুলনায় বিল আসে অনেক বেশি।

করণীয় কি?

এই সমস্যা দূর করতে হলে দক্ষ ও প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সাহায্য নেওয়া জরুরি।মেইন সুইচের নিউট্রাল পয়েন্ট থেকে আর্থিং তার খুলে বৈধভাবে ‘সার্ভিস নিউট্রাল তার’-এর সঙ্গে যুক্ত করতে হবে। ঠিক যেভাবে বিভিন্ন ইলেকট্রিক্যাল ম্যানুয়ালে বা স্ট্যান্ডার্ড চিত্রে নির্দেশ দেওয়া আছে।

ঝুঁকি ও সতর্কতা

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আর্থিং সিস্টেম সঠিকভাবে স্থাপন না হলে শুধু বিলই বাড়ে না, উচ্চ ভোল্টেজে তা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। তাই নিজেরা এসব কাজ না করে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের দ্বারস্থ হওয়া উচিত।পুরনো ভবন বা ভেজা এলাকায় নিয়মিত বৈদ্যুতিক সেফটি চেকআপ করা প্রয়োজন। সঠিকভাবে প্রমাণিত মিটার ও নির্ভুল লাইন ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রয়োজন সচেতনতার

সরকার ও বিদ্যুৎ বিভাগ নানা সময় এই বিষয়ে প্রচারণা চালালেও অনেকেই এটিকে ‘টেকনিক্যাল বিষয়’ ভেবে গুরুত্ব দেন না। অথচ সামান্য সচেতনতা ও সঠিক সংযোগ দীর্ঘমেয়াদে হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারে। তাই বিদ্যুৎ বিল বেড়ে গেলেই শুধু গ্রাহক সেবাকেন্দ্রে ছুটে না গিয়ে ঘরের ভেতরের সংযোগও খতিয়ে দেখা উচিত।বিশেষ করে আর্থিং তার কোথায় এবং কীভাবে যুক্ত আছে, তা নিশ্চিত হওয়াই এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

ভুল সংযোগেই বাড়ে বিদ্যুৎ বিল, কমাতে যা করবেন

আপডেট সময় ১২:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫