ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভোট ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না বললেন সালাহউদ্দিন

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়ে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি কোনো আল্টিমেটাম নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করে কাউকে সুযোগ করে দিলে জাতি তা মেনে নেবে না।”

সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, আগের একাধিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস দিলেও এখনো আনুষ্ঠানিক কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বরং তার এবং তার প্রেস সচিবের বিভিন্ন মন্তব্যে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের কথা উঠে এসেছে, যা আগের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, “আমরা চাই, প্রধান উপদেষ্টা জাতির সামনে নির্দিষ্ট করে জানিয়ে দিন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে অফিসিয়াল নির্দেশনা দেবেন।”
বিএনপির এই শীর্ষ নেতা আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে।
    সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটাতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে এই বিষয়টি বোঝাতে সক্ষম হবে বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

ভোট ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করলে জাতি মেনে নেবে না বললেন সালাহউদ্দিন

আপডেট সময় ১২:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫