ময়মনসিংহ , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘জাতির জন্য লজ্জার’ বলেছেন নাহিদ ইসলাম রামিসা হত্যা: ফাঁসির দড়িতে সোহেল রানা ও স্বপ্না আক্তার ময়মনসিংহের গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রামে শোকের ছায়া ​রামিসা হত্যা: জবানবন্দিতে উঠে এল নির্যাতনের লোমহর্ষক বর্ণনা এত প্রকল্প হয়, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্প হয় না বলেছেন ফখরুল এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বললেন রাশেদ খাঁন সংবিধান সংস্কার যা হওয়ার হয়ে গেছে, এখন কেবল সংশোধন হবে জানিয়েছেন চিফ হুইপ ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকসহ কংস নদের বেইলি ব্রিজ ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন জনভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল পূর্বধলা বিএনপি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুর বিএনপিকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে গৌরীপুর উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। তিনি বলেন একজন রাজনীতিবিদের জীবনে সংগঠন হচ্ছে একটি শক্তিশালী বিষয়। যদি সংগঠন সুসংগঠিত হয় তবে জনমানুষের সমর্থন পাওয়া যায়। বিগত ১৭ বছর জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও আমরা জনগণের সমর্থন নিয়ে সংগঠন ধরে রেখেছি। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। তাই সংগঠন সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল। সভায় অতিথি থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দরা দলকে সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষে নিজেদের মতামত ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম শামছু, আব্দুল আজিজ মন্ডল, জালাল আহমেদ আকন্দ, শফিকুল ইসলাম তালুকদার, ফারুক আহমেদ, শাহ ওবায়দুল্লাহ সুমন, মো. আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, একেএম আনোয়ারুল ইসলাম কামাল প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস, নৌযান চলাচলে সতর্কবার্তা

ময়মনসিংহের গৌরীপুর বিএনপিকে সুসংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬