ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন আজ দুপুরে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন: নজরে মহারাষ্ট্রের রাজনীতি গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখান মেয়র শাহাদাত গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা ​ট্রাম্পের নতুন লক্ষ্য কিউবা? ইরান থেকে ফেরার পথে নজিরবিহীন হুমকি মার্কিন সাবেক প্রেসিডেন্টের দূষণে শীর্ষে লাহোর, মেগা সিটি ঢাকার বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ ​জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র: বড় ঘোষণা পেন্টাগনের ​হুনাইন শাহের জাদুকরী শেষ ওভার: শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল হায়দ্রাবাদ কিংসমেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে, ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে, যা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্টেশন মাস্টার আরও জানান, বিকল্প ইঞ্জিন এসে পরিস্থিতি স্বাভাবিক করবে এবং এখন পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট সময় ১০:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬