ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ পূর্বধলায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ,আহত ৩,নিহত২ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি প্রধানমন্ত্রী শাহজালালের মাজার জিয়ারত করলেন আজ দুপুরে এনসিপি’র জরুরি সংবাদ সম্মেলন: নজরে মহারাষ্ট্রের রাজনীতি গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখান মেয়র শাহাদাত গৌরীপুরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা ​ট্রাম্পের নতুন লক্ষ্য কিউবা? ইরান থেকে ফেরার পথে নজিরবিহীন হুমকি মার্কিন সাবেক প্রেসিডেন্টের দূষণে শীর্ষে লাহোর, মেগা সিটি ঢাকার বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​হুনাইন শাহের জাদুকরী শেষ ওভার: শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল হায়দ্রাবাদ কিংসমেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পিএসএলের আসরে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনায় জয়ের স্বাদ পেলো হায়দ্রাবাদ কিংসমেন। আর এটি সম্ভব হয়েছে পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহের ছোট ভাই হুনাইন শাহের মাধ্যমে। তিনি দুর্দান্ত শেষ ওভার করে হায়দ্রাবাদ কিংসমেনকে পাকিস্তান সুপার লিগের ফাইনালে পৌঁছে দিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনযায়ী, পিএসএলের আসরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ২ রানের ব্যবধানে। হুনাইন শাহ’র দারুণ দাপুটে শেষ ওভারে অল্পের জন্য বিদায় নিলো তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

শেষ দুই ওভারের নাটকীয়তা শেষে ১৮৪ রানে থামে ইসলামাবাদ। ফলে প্রথমবার খেলতে নেমেই হায়দরাবাদ পিএসএলের একাদশ আসরের ফাইনালে উঠল।

ম্যাচটিতে ইসলামাবাদের জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান, বিপরীতে হায়দরাবাদের চাই ৪ উইকেট। ১৯তম ওভার শেষে কী হতে চলেছে সবাই যেন মনস্থির করে নিয়েছিল। কারণ মোহাম্মদ আলির করা ওই ওভারে ইসলামাবাদের অলরাউন্ডার ফাহিম আশরাফ তোলেন ২২ রান।

কিন্তু রোমাঞ্চ তখনও বাকি। নিজের করা ১৮তম ওভারে ১৩ রান খরচ করা হুনাইন ২০তম ওভারে প্রয়োজনীয় ৬ রানও নিতে দিলেন না তিনবারের শিরোপাধারীদের। মাত্র ৩ রান দিয়ে তুলে নেন এক উইকেট।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ১৯তম ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ইসলামাবাদকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ২০তম ওভারের প্রথম বলে ডট দেওয়ার পর দ্বিতীয় বলেই কোনোমতে এক রান নেন তিনি। হুনাইনের তৃতীয় ডেলিভারি ছিল ইয়র্কার, যার নাগাল পাননি ফাহিম, ৩ বলে ৫ রানের সমীকরণ মেলাতে তার ওপর চাপ বাড়ছিল। চতুর্থ বল উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং-অফে।

পরের দুটি বলও ইয়র্কার করলেন নাসিম শাহ’র ভাই হুনাইন। ইমাদ ওয়াসিম ও গ্রিন তাতে কেবল দুটি সিঙ্গেল রান নিতে পেরেছেন। শুরু হয়ে যায় হায়দরাবাদের উৎসব। সতীর্থরা কাঁধে তুলে নেন শেষ ওভারে বীরত্ব দেখানো ২২ বছরের হুনাইনকে।

হাসান খানের দুর্দান্ত এক ফিল্ডিংয়ের কথা না বললেও বরং অন্যায় হবে, ১৭তম ওভারে আকিফ জাভেদকে মিডউইকেট ভাসিয়ে সীমানাছাড়া করার কাছাকাছি ছিলেন ফাহিম। কিন্তু হাসান শূন্যে ভেসে সীমানা পার হতে হতে যেভাবে বলটা ভেতরে ছুড়ে মারলেন, ২ রানের জয়ে সেটির ভূমিকা হয়তো এখন বুঝতে পারছেন হায়দরাবাদ সংশ্লিষ্টরা। সেখানে বেঁচে যায় ৪টি রান। আগেই পিএসএলের ফাইনাল নিশ্চিত করা পেশোয়ার জালমির বিপক্ষে নিজেদের স্বপ্নের আসরের ষোলোকলা পূরণের লক্ষ্যে আগামীকাল (রোববার) মাঠে নামবে হায়দরাবাদ।

এর আগে হায়দরাবাদকে ১৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার পথে উসমান খান ৩০ বলে ১০টি চারের সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেছেন। এ ছাড়া অধিনায়ক লাবুশেন ৩৯, সাইম আইয়ুব ৩৮ এবং কুশল পেরেরা ব্যাটে আসে ৩৭ রান। ইসলামাবাদের পক্ষে ইমাদ ওয়াসিম সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

বিপরীতে, লক্ষ্য তাড়ায় ইসলামাবাদের মার্ক চাপম্যান ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩, হায়দার আলি ৩১, ডেভন কনওয়ে ৩০ ও ফাহিম-গ্রিনের ক্যামিও ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি হয়। বিজয়ী হায়দরাবাদের পক্ষে ম্যাচসেরা হুনাইন ও মোহাম্মদ আলি ২টি করে উইকেট নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

​হুনাইন শাহের জাদুকরী শেষ ওভার: শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল হায়দ্রাবাদ কিংসমেন

আপডেট সময় ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬