ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’: রাশিয়া ভ্রমণের সুযোগ বিজয়ীদের জন্য

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আগামী ১০ নভেম্বর থেকে আবারও বিশ্বজুড়ে শুরু হচ্ছে ‘গ্লোবাল এটমিক কুইজ’। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছর এই কুইজের আয়োজন করে থাকে। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুইজ প্রতিযোগিতার কথা জানিয়েছে।

জানা গেছে, এবারের কুইজ অনলাইন এবং অফলাইনে বাংলাদেশসহ বিশ্বের ১৬টি ভাষায় আয়োজন করা হয়েছে। রাশিয়া ও বাংলাদেশসহ বেশ কিছু দেশে অনুষ্ঠিত হচ্ছে অফলাইন প্রতিযোগিতা। মূল অফলাইন প্রতিযোগিতাটি মস্কোতে অনুষ্ঠিত হবে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

কুইজ প্রতিযোগিতায় তিনটি থিম (ইতিহাস, বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যৎ) এর উপর ১৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য প্রতিযোগীরা সময় পাবেন ২৪ ঘণ্টা।

আগামী ২২ নভেম্বর একই ওয়েবসাইটে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। ১০০ জন বিজয়ী এক্সক্লুসিভ পুরস্কার পাবেন। তবে প্রথম তিনজনের জন্য থাকবে রসাটমের আতিথেয়তায় রাশিয়া ভ্রমণের সুযোগ। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে একটি ইলেকট্রনিক সার্টিফিকেট।

পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার, পরমাণু শক্তিসহ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বিভিন্ন সময়ে বিস্ময়কর সব পরমাণুর আবিষ্কার সম্পর্কে জানার এক অনন্য সুযোগ এই গ্লোবাল এটমিক কুইজ। এটা  সাধারণ কোন বিজ্ঞানভিত্তিক কুইজ নয়। এর মাধ্যমে পারমাণবিক পদার্থবিদ্যার মুল বিষয়গুলো সম্পর্কে আগ্রহীদের ব্যাখ্যা করার একটি উদ্যোগ। প্রাত্যহিক জীবনে পরমাণু প্রযুক্তির প্রভাব এবং বিশ্বের সুরক্ষায় এই প্রযুক্তির ভূমিকা সম্পর্কেও জানার সুযোগ তৈরি করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে।

গ্লোবাল এটমিক কুইজের সূচনা ২০২০ সালে। কুইজে অদ্যাবধি শতাধিক দেশে ৬৫,০০০ এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। রসাটমের শিক্ষামূলক কার্যক্রমের লক্ষ্য শুধুমাত্র পরমাণু প্রযুক্তিকেই জনপ্রিয় করে তোলাই নয় বরং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি, এ সম্পর্কে আগ্রহ তৈরি এবং বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল বিষয়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে উৎসাহিত করাও এর উদ্দেশ্য।

রসাটমের আন্তর্জাতিক নেটওয়ার্ক রাশিয়াসহ সারাবিশ্বে ২৫টি পরমাণু তথ্যকেন্দ্র পরিচালনা করছে । এনার্জি ও পরমাণু বিজ্ঞান বিষয়ে জ্ঞান বিস্তারে এসব তথ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

রসাটমের ‘গ্লোবাল এটমিক কুইজ’: রাশিয়া ভ্রমণের সুযোগ বিজয়ীদের জন্য

আপডেট সময় ০৯:৩১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫