ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই জানিয়েছেন শিক্ষামন্ত্রী অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত জানিয়েছেন সড়ক মন্ত্রী জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার জানিয়েছেন জাহেদ উর রহমান নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি জানিয়েছেন আইনমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ​লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত: বদলিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে অনন্য উদ্যোগ পাহাড় কাটার দায়ে লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ , হাতিয়ায় অঙ্ক না পারায় ছাত্রীকে বেত্রাঘাত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় অঙ্ক না পারায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার চরচেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। পরদিন শুক্রবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীর মা হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, গণিতের ক্লাস চলাকালে অঙ্ক সমাধান করতে না পারায় সহকারী শিক্ষক রেজাউল করিম ক্ষিপ্ত হয়ে ছাত্রীটিকে বেত্রাঘাত করেন। এতে সে শ্রেণিকক্ষেই অচেতন হয়ে পড়ে। সহপাঠীরা দ্রুত তাকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমান চন্দ্র আশ্চর্য বলেন, ‘রোগী মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছে। শরীরের কোনো অংশে গুরুতর আঘাত পাওয়ায় এই অবস্থা হতে পারে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

অভিযুক্ত শিক্ষক রেজাউল করিম বলেন, ‘অঙ্ক না পারায় আমি শুধু একবার পিঠে থাপ্পড় দিয়েছি। এত গুরুতর কিছু হওয়ার কথা নয়। এরপরও মেয়েটি অসুস্থ হওয়ায় আমরা হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি। ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ , হাতিয়ায় অঙ্ক না পারায় ছাত্রীকে বেত্রাঘাত

আপডেট সময় ১০:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫