ময়মনসিংহ , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ জানিয়েছেন তথ্য উপদেষ্টা হাফ পাসে মেট্রোরেল ভ্রমণ: ভাড়ার অর্ধেক সাশ্রয়ের নতুন নীতিমালা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ​যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের নতুন পে-স্কেল ২০২৬: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ও ভাতায় আসছে বড় পরিবর্তন ​প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর: রোববার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা ৬৮ হাজার ২৯৭ হাজি হজ শেষে দেশে ফিরেছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল সুমনার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের সদরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার (১৮) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ২টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুমনার মৃত্যু হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সুমনা আক্তার পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় ফারুক শিকদারের মেয়ে। 

অভিযুক্ত সাবেক স্বামী অমিত হাসান একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাত সাড়ে ৯টার দিকে সাবেক স্বামী অমিত হাসান সুমনা আক্তারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থেকে রাত ২টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেয়ার আগেই হাসপাতালে তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি গ্রেফতার রয়েছে। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান

সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল সুমনার

আপডেট সময় ০২:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫