ময়মনসিংহ , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রধান অনুপ্রেরণা ছিলেন নজরুল বলে মন্তব্য করেছেন রিজভী ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব-সাবিলার ‘রকস্টার’, পেল আনকাট সেন্সর ছাড়পত্র ঈদ ফেরত যাত্রার শেষ দিনের টিকিট বিক্রির শেষ সুযোগ আজ ​ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত, এক ধাক্কায় কমল তেলের দাম ​ফসল হারিয়ে দিশেহারা সিলেটের কৃষক: ঈদের আগে সরকারি সহায়তার আশা ক্ষীণ ​মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক রাশিদুল হাসান গুরুতর আহত মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যারা পাবনা জেলার ফরিদপুর উপজেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হজযাত্রীর শেষ সম্বল চুরি! সাড়ে ১৭ হাজার রিয়ালসহ হাতেনাতে ধরা ২ চোর

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক হজযাত্রীর ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া রিয়ালের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।

গ্রেপ্তাররা হলেন—মো. হাবিবুর রহমান (৫৮) ও মো. নাদিম সরকার (৫৩)। তবে এ ঘটনার মূল পরিকল্পনাকারী ও চুরির মূল হোতা আব্দুল মান্নান এখনো পলাতক রয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, প্রধান সন্দেহভাজন হাবিবুর রহমান চাঁদপুরের মতলব থেকে কুমিল্লার দিকে পালিয়ে যাচ্ছেন। পুলিশ তাকে অনুসরণ করে মুন্সিগঞ্জের গজারিয়া, ডেমরা ও ৩০০ ফিট হয়ে খিলক্ষেত এলাকায় পৌঁছালে একটি যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। পরে হাবিবুরের দেওয়া তথ্যে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে আটক করা হয়।

ডিসি মির্জা তারেক আহমেদ বেগ জানান, মূলহোতা আব্দুল মান্নানের অবস্থান শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হজক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিশেষ খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

হজযাত্রীর শেষ সম্বল চুরি! সাড়ে ১৭ হাজার রিয়ালসহ হাতেনাতে ধরা ২ চোর

আপডেট সময় ১০:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬