ময়মনসিংহ , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা বিকেলে আদালতে তোলা হবে সাংবাদিক আনিস আলমগীরকে ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল মঙ্গলবার বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার বললেন অর্থ উপদেষ্টা আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বললেন ডিবি প্রধান মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনা— হাদি প্রসঙ্গে: সিইসি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রেকর্ডসংখ্যক ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে নিতে , দুপুরে ছাড়বে ঢাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘের হুঁশিয়ারি সুদানকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ আগুন দেওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তিন পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার  আদেশ দেন।

এদিন ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। সেই সময় প্রসিকিউট বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে গত ২৬ ডিসেম্বর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব লাশ আগুন দেওয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিবিতে হস্তান্তর ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা

৩ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায়

আপডেট সময় ১১:৩৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫