অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপি আয়োজিত বোলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আব্দুস সালাম বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষের ভাগ্য বদলের নতুন দিগন্তের সূচনা ঘটেছে, ফলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।তিনি বলেন, শীঘ্রই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের গঠনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত নতুন সরকার গঠন করা হবে। সভায় উপস্থিত ছিলেন- জেলা ও উপজেলা বিএনপি বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মী প্রমুখ।
ময়মনসিংহ
,
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি
ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত
এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার
বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক
ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু
মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ
ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল
গণমাধ্যম সংবাদ প্রকাশের পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ভারত থেকে নানা ষড়যন্ত্র করছে হাসিনা: আব্দুস সালাম
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১১:০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- ১৬২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ

















