ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা: প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ ময়মনসিংহ মেডিকেলে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু, মোট আক্রান্ত ১৪৩ আটা-রুটির কারখানায় মিললো প্রায় ৬ হাজার ডিজেল ভোলায় , মালিকদের জরিমানা পাবনা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জহুরুল ইসলাম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অভিনেত্রী বাঁধনের ৫ আগস্টের স্মৃতি জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

এক বছর পার হলো সেই ঘটনার। এ উপলক্ষে আগস্টের শুরু থেকেই সামাজিক মাধ্যমে আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেত্রী। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪- এই দিনটির প্রতি তার আবেগ ছিল স্পষ্ট।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ফেসবুকে একটি পোস্টে বাঁধন লেখেন, ‘আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল- ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল! কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।’

এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্ট দেন তিনি। তাতে তিনি জানান ৫ আগস্টের দুপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত।

বাঁধনের ভাষায়, ‘পুরো জাতি একসঙ্গে জেগে উঠেছিল। কেউ কেঁদেছে, কেউ হেসেছে, কেউ নেচেছে, কেউ স্লোগান দিচ্ছিল। বাতাসে ছিল স্বাধীনতার বিদ্যুৎ। সেই মুহূর্তটাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। আমি বাংলাদেশের মানুষদের নিয়ে গর্বিত। কী এক বিজয়! কী এক অসাধারণ সাফল্য!’

উল্লেখ্য, আন্দোলনের সময় থেকে শুরু করে পরবর্তীকালে নানা সময়ে রাজপথ ও অনলাইন মাধ্যমে সক্রিয় ভূমিকায় দেখা গেছে আজমেরী হক বাঁধনকে। সেই স্মৃতিই এখন গর্বের অধ্যায় হয়ে রয়ে গেছে তার মনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে

অভিনেত্রী বাঁধনের ৫ আগস্টের স্মৃতি জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত

আপডেট সময় ০৩:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫