ময়মনসিংহ , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই জানিয়েছেন শিক্ষামন্ত্রী অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত জানিয়েছেন সড়ক মন্ত্রী জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার জানিয়েছেন জাহেদ উর রহমান নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি জানিয়েছেন আইনমন্ত্রী চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আমির খান জিম ছাড়াই ১৮ কেজি ওজন কমালেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা আমির খানের বয়স ৬০ ছুঁইছুঁই। অথচ তার নতুন লুক দেখে তা বোঝার উপায় নেই। কোনো ধরনের জিম বা ব্যায়াম ছাড়াই ১৮ কেজি ওজন কমিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

 এই বদল নিয়ে বেশ আলোচনা চলছে নেটদুনিয়ায়। তবে এই পরিবর্তনের নেপথ্যে শরীরচর্চা নয়, বরং কাজ করেছে তার বিশেষ খাদ্যাভ্যাস।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, তার ওজন কমানোর নেপথ্যে রয়েছে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি’ বা প্রদাহ-বিরোধী ডায়েট।

তবে মজার বিষয় হলো, ওজন কমানো তার মূল লক্ষ্য ছিল না। দীর্ঘদিনের যন্ত্রণাদায়ক মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতেই তিনি এই বিশেষ ডায়েট শুরু করেছিলেন।

পুষ্টিবিদদের মতে, শরীরে ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হলে ইনসুলিন ও লেপটিন হরমোনের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়, যা মেদ জমার অন্যতম প্রধান কারণ।

অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার ও মানসিক চাপের ফলে এই সমস্যা দেখা দেয়। আমিরের ক্ষেত্রে প্রদাহ-বিরোধী খাবারগুলো শরীরের মেদ ঝরাতে সাহায্য করেছে।

এর আগে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও একই পদ্ধতিতে ওজন কমিয়েছিলেন।

নিজের ডায়েট চার্ট থেকে বেশ কিছু খাবার পুরোপুরি বাদ দিয়েছিলেন আমির খান।

এর মধ্যে রয়েছে, চিনিযুক্ত পানীয় (কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত জুস), রিফাইন অয়েল বা সয়াবিন তেল, ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত মাংস, দুগ্ধজাত পণ্য এবং সাদা চাল বা ময়দার তৈরি খাবার। মূলত ঘরোয়া ও স্বাস্থ্যকর খাবার খেয়েই নিজেকে আমূল বদলে ফেলেছেন এই তারকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে ১ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

আমির খান জিম ছাড়াই ১৮ কেজি ওজন কমালেন

আপডেট সময় ১০:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬