ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই বললেন নাহিদ ইসলাম

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

‘আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই’— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

গত রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে, সেটি হলো ‘শাপলা কলি’। এটি আমাদের আপামর গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার প্রতীক।’

তিনি আরও বলেন, ‘আপনি হয়তো কখনো ভাবেননি রাজনীতিতে আসবেন। রাজনীতি হয়তো আপনার কাছে ভয় বা দূরের বিষয় মনে হয়েছে। আপনি মনে করেন, রাজনীতি শুধু টাকাওয়ালাদের, যাদের লোকবল আছে তাদের জন্য। কিন্তু রাজনীতি আপনার জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত— এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সমাজ কোন পথে এগোবে। তাই রাজনীতি থেকে দূরে থাকা বা ঘৃণা করা নয়, এবার আমাদের রাজনীতিকে নিজের করে নিতে হবে।’

সংসদ ভবনে ৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, ‘জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন, কিন্তু সেই সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ৫ আগস্ট সংসদ ভবন দখলমুক্ত করেছিলাম, কারণ এটি দলীয়করণের হাতিয়ার হয়ে গিয়েছিল। রাষ্ট্রকে মুক্ত করার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। দেশের কোথায় কী সমস্যা আছে, তা চিহ্নিত করা হয়েছে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। সবকিছুই নির্ভর করবে আসন্ন সংসদের ওপর। এই সংসদই হবে সংস্কার পরিষদ, যেখানে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, তা বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, ‘ফলে এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে— আমরা আসলে কোন পথে এগোবো।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

আজ কলি হয়ে আছি, একদিন ফুটবই বললেন নাহিদ ইসলাম

আপডেট সময় ০৯:৩৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫