ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে ঈদযাত্রা: আগেই বাড়ির পথে ভোগান্তি এড়াতে, স্টেশনে যাত্রীদের ভিড় ময়মনসিংহে মৎস্য ক্ষেত্রে অভিযোজন এবং প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া বিষয়ে হিট উপ-প্রকল্পের সেমিনার ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত ইটবোঝাই হ্যান্ড ট্রাক্টরের ধাক্কায় পূর্বধলায় প্রাণহানি, আহত আরও দুইজন গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১২ বছরেও পূর্ণাঙ্গ রূপ পাইনি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন বলেছেন আজাদ মজুমদার আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৪ মার্চ) থেকে কম দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু।

গত শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ১২ মার্চও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে রুপার দাম ২৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার— এর মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন

আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে

আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬