ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস সেই নারী জামায়াত কর্মীর মুক্তি চেয়ে ​ময়মনসিংহে শিশুদের মধ্যে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৪, বিশেষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা গণভবনে প্রধানমন্ত্রী-ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত আসিফ মাহমুদের অভিযোগ প্রত্যাখ্যান ক্রীড়া প্রতিমন্ত্রীর এবার বিদেশ সফর ও নতুন যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিল সরকার ১৭ প্রকল্প নিয়ে আজ বসছে নতুন সরকারের প্রথম একনেক সভা কুড়িগ্রামের ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ উধাও, হতাশ ভক্তরা দুপুরের মধ্যে দেশের ৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস জনপ্রিয়তা অর্জন করা নন্দিত অভিনয় শিল্পী সুচিত্রা সেনের আজ ৯৫ তম জন্ম বার্ষিকী শ্রম সংশোধন আইন: মালিক-শ্রমিক দ্বন্দ্ব বাড়ার আশঙ্কা — বিকেএমইএ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আরও ১৭৫৭ জনের নাম জুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০১:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানে তিন শ্রেণির আহত আরও এক হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার । 

সোমবার (২৮ জুলাই) রাতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে।

গ শ্রেণির আহতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, রংপুর বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, সিলেট বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ২৩৬ জন এবং ঢাকা বিভাগের ৪০৬ জন জুলাই যোদ্ধা রয়েছেন।

ক শ্রেণির আহতরা প্রত্যেকে এককালীন ৫ লাখ টাকা পাবেন। ইতিমধ্যে তাঁদের ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি ৩ লাখ টাকা দেওয়া হবে। ক শ্রেণির আহতরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।

খ শ্রেণির আহতদের প্রত্যেককে এককালীন ৩ লাখ টাকা করে দেবে সরকার। গত অর্থবছরে তাদের এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ২ লাখ টাকা চলতি অর্থবছরে দেওয়া হবে। খ শ্রেণির আহতরা মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন।

এ ছাড়া গ শ্রেণির আহতদের এককালীন এক লাখ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে তাদের এই টাকা দেওয়া হয়েছে। গ শ্রেণির আহতরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস সেই নারী জামায়াত কর্মীর মুক্তি চেয়ে

আরও ১৭৫৭ জনের নাম জুলাই যোদ্ধার গেজেটে যুক্ত হলো

আপডেট সময় ০১:৪২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫