ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে যা বললেন পুলিশ সদর দপ্তর

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০২:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইরেশ যাকেরকে ১৫৭ নম্বর আসামি করা হয়েছে। এই মামলার খবর প্রকাশের পর ইতোমধ্যে নানা সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে পুলিশ সদর দপ্তর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ।

পোস্টে আরও বলা হয়েছে, ‘অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর মিরপুর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয় মামলা হিসেবে নেওয়ার জন্যে। সেই নির্দেশ অনুযায়ী মামলা রুজু করে পুলিশ।’

গত ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। একই দিনে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে যা বললেন পুলিশ সদর দপ্তর

আপডেট সময় ০২:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫