ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুন মাসে রাজশাহীর ৪ জেলায় ১১৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক: ২০ বছর পর প্রথম নারী অভিন্ন প্রশ্নে বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ইরান সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্দেশ্য খামেনির জানাজায় অংশগ্রহণ এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র জানিয়েছেন আইজিপি ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: গ্রেপ্তার মার্কিন নাগরিক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইসির ওপর আস্থা রয়েছে বিএনপির জানিয়েছেন মির্জা ফখরুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) ওপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের সময় কিছু সমস্যা থাকাটা নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত বর্তমান কমিশনকে যেভাবে কাজ করতে দেখা গেছে, তাতে তারা মোটামুটি যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবে।’

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব জানান, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দলটি আগামী দিনে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেবে বলেও উল্লেখ করেন তিনি।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনে নেতাকর্মীরা শের-ই-বাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খানসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুন মাসে রাজশাহীর ৪ জেলায় ১১৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

ইসির ওপর আস্থা রয়েছে বিএনপির জানিয়েছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬