ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা অনুষ্ঠিত শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত নেত্রকোনার দুর্গাপুরে অবশেষে স্থাপিত হতে যাচ্ছে ঢাকা দুর্গাপুর রেল সেবায় সাধারণ জনগণ আনন্দিত ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন; সুস্থতা কামনায় চম্পার আবেগঘন বার্তা নাসিরনগরে ৩ কিমি সড়কের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ টেকনাফে অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সম্পৃক্ত রাজনৈতিক দলগুলোর বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, গণহত্যার বিচারে তারা ‘একপাক্ষিক’ অবস্থান নিতে চান না। সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলে ধরেন।

নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের পর সরকার দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ায় এগোচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, আগের সরকারের আমলে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছিল এবং দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা চলছিল।

তিনি বলেন, ‘একাত্তর সালে কি বাংলাদেশে গণহত্যা হয়নি? গণহত্যার জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা চব্বিশের গণহত্যার জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই, একাত্তরের গণহত্যায় সম্পৃক্ত সব দলের বিচারও চাই। আমরা একপাক্ষিক হতে পারব না।’

বিএনপির এক প্রার্থীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যাদের বংশ পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি লেগে আছে, তারা আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করছে। আমরা বাংলাদেশে সংস্কারের বংশ চাই—যারা চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না।’

এ সময় দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, ‘ভোট দিতে গেলে কখনো মনে হয় মন্দের ভালো একজনকে বেছে নিতে হয়। কিন্তু আমরা অনেক মানুষকে পেয়েছি, যাদের মানুষ আনন্দ নিয়ে ভোট দেবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা অনুষ্ঠিত

একাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১০:০০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫