ময়মনসিংহ , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার দ্বিতীয় দিনের অধিবেশন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ের কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী সওম (আত্মসংযম): বিপ্লবের অনিবার্য চরিত্র শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: আজ ২৫ মার্চের টিকিট মিলছে এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মীর স্নিগ্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। তার সঙ্গে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি. সার্থক রায় এবং মিসেস ম্যাডোনা লিঞ্চ।

বৈঠকটি অনুষ্ঠিত হয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রকে টেকসইকরণ, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড, রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। প্রতিনিধি দল জানায়, আগামী জাতীয় নির্বাচনে কমনওয়েলথ একটি পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা করেছে।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

বৈঠক শেষে উভয় পক্ষই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক

আপডেট সময় ০১:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫