ময়মনসিংহ , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে বলেছেন প্রতিমন্ত্রী টুকু সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বসছে, স্পিকার পদে আলোচনায় তিনজন কিশোর গ্যাং দমনে অভিযান চাঁদপুরে , আটক ২১ এমপি সালমান ওমর রুবেল খালিপায়ে জন্মভূমির মাটি স্পর্শ করে উন্নয়নের শপথ নিলেন প্রতিমন্ত্রী হয়েই গৌরীপুরে ইঞ্জিনিয়ার ইকবাল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত ময়মনসিংহে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন আমরা দুর্নীতি করবো না, করতে দেব না বলেছেন শিক্ষামন্ত্রী দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৫)  নামে এক যুবক নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের  দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত মো. সাজ্জাদ (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলার চেষ্টা করেন। এসময় বোরহান ও তার পক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষের শুরু হয়।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে। এ ছাড়াও গুলিবিদ্ধ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।

নিহত সাজ্জাদের বড় ভাই ইমরান বলেন, রাত ২টার দিকে আমার মার মোবাইলে একজন ফোন করে হাসপাতালে যেতে বলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাজ্জাদকে মৃত দেখতে পাই। আমি রাতে বাসায় ছিলাম না, সাজ্জাদ কখন বের হয়েছে সেটা আমার মা জানেন। আমার মা খুব অসুস্থ। তার সাথে এখন কথা বলার অবস্থা নেই।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে। সংঘর্ষে এক জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

আপডেট সময় ০৯:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫