ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো নিয়ে চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৫)  নামে এক যুবক নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

গত সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের  দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত মো. সাজ্জাদ (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তিনি নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে রাতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোডে সিটি মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান বোরহান। রাতে বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলার চেষ্টা করেন। এসময় বোরহান ও তার পক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষের শুরু হয়।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বুকে গুলির আঘাত রয়েছে। এ ছাড়াও গুলিবিদ্ধ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।

নিহত সাজ্জাদের বড় ভাই ইমরান বলেন, রাত ২টার দিকে আমার মার মোবাইলে একজন ফোন করে হাসপাতালে যেতে বলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে সাজ্জাদকে মৃত দেখতে পাই। আমি রাতে বাসায় ছিলাম না, সাজ্জাদ কখন বের হয়েছে সেটা আমার মা জানেন। আমার মা খুব অসুস্থ। তার সাথে এখন কথা বলার অবস্থা নেই।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে। সংঘর্ষে এক জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

আপডেট সময় ০৯:১৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫