ময়মনসিংহ , শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন ১৯৫২ সালে মাতৃভাষা পেলেও নাগরিকদের অধিকার আজও অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

চলন্ত বাসে সাভারে টাকা-মোবাইল-স্বর্ণালংকার ছিনতাই, আহত ৪

সাভারে ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে। এসময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন।

বাসের যাত্রী হারুন-অর -রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আমি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে উঠি। এরপরে বাসটি সাভার বাসস্ট্যান্ড পার হলে যাত্রীবেশে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের কয়েকজনকে জিম্মি করে। এসময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা। তখন কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন হাসপাতালে এসেছিল। এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে জানান, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটকে রেখেছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

চলন্ত বাসে সাভারে টাকা-মোবাইল-স্বর্ণালংকার ছিনতাই, আহত ৪

আপডেট সময় ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪