ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু: ‘হত্যাকাণ্ড’ দাবি করে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ ও ফাঁসির দাবি বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা: পূর্বধলায় দুই নারী গ্রেপ্তার হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ জাবির মূল ফটকে লেখা পোস্টার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

মাটি ও মানুষ ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পোস্টার লাগানো হয় যাতে লেখা ছিল, ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্রসমাজ’। এই দিন সকাল থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

প্রতিবাদরত শিক্ষার্থীদের সাথে সাভার মডেল কলেজ, বিপিএসিটি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক, মির্জা গোলাম, গণবিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল, নিটার ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও যুক্ত হন।প্রতিবাদকারী শিক্ষার্থীরা জানান, তারা কোটার সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সারা দেশের মানুষ তাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, ছাত্রলীগ তাদের ভাই ও বোনদের ওপর হামলা চালিয়েছে এবং সারাদেশে কয়েকজন নিহত হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম জানান, সোমবার রাতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়েছিল। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি এবং আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু: ‘হত্যাকাণ্ড’ দাবি করে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ ও ফাঁসির দাবি

‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ জাবির মূল ফটকে লেখা পোস্টার

আপডেট সময় ১১:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪