শরীয়তপুরের জাজিরার নাওডোবায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় মারা গেছেন ৪ তরুণ। রোববার রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতুর টোলপ্লজার সার্ভিস রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি (১৮), এসকেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালী কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮) ও আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁরা সবাই মারা যান।
পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ আকরাম হোসেন বলেন, অতিরিক্ত গতি ও বেখেয়ালির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে তিনজন ও ঢামেকে নেওয়ার পথে একজন মারা যান। পরে নিহতদের পরিবার মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করতে আসেননি।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আকরাম হোসেন
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা
ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান
গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত!
নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী
ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার
অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী
রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’,
সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো
খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
জাজিরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৪ তরুণ নিহ*ত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৮:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- ১১০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























