ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি রিজভীর

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

রিজভী বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। অথচ মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ করে তুলতে চাইছেন।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে ড. খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে। তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন, তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন, ‘এই রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিক সংঘাতে জড়াতে চাইছে। কিছু উপদেষ্টার বক্তব্যেও বোঝা যাচ্ছে, তারা যেন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি রিজভীর

আপডেট সময় ০৩:১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫