ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি নানা সংকটে ধুঁকছে গৌরীপুরের শতবর্ষী জংশন, যাত্রীদের ভোগান্তি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে বললেন বাণিজ্যমন্ত্রী “হানিয়া আমিরের সাফ কথা: আত্মবিশ্বাসী নারীদের টেনে নিচে নামাতে নারীরাও কম যান না” নতুন বন্দোবস্ত: শ্রমিকের পাশে থাকার অঙ্গীকার নাহিদের ​পিএসএলে বাংলাদেশিদের মিলনমেলা: গ্যালারি মাতালেন লাল-সবুজ সমর্থকরা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান

গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আজ শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সংবাদমাধ্যমকে জানান, আবারও সংঘর্ষ এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ।

এরপর রাত সাড়ে ৮টার দিকে আবারও মুখোমুখি হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ উভয়পক্ষের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হন।

গুরুতর আহত নুরকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে হামলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচারের দাবিতে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও বক্তব্য রাখার কথা রয়েছে। সারা দেশও একই কর্মসূচি পালিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান

আপডেট সময় ১২:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫