ময়মনসিংহ , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি জামায়াত আমির আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা রাজধানীর ৮ স্থানে ১১ ফেব্রুয়ারিও নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠক করবেন ১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় পার্টির নামে ৪-৫টা গ্রুপ আছে, আরেকটা হতেই পারে: চুন্নু

ডেস্ক রিপোর্ট:

জাতীয় পার্টিতে রওশনপন্থি অংশের কাউন্সিল প্রসঙ্গে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা কোনো কাউন্সিল ডাকিনি। বাইরে কে কাউন্সিল ডাকলো বা না ডাকলো, এরসঙ্গে আমাদের সম্পর্ক নেই।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

চুন্নু বলেন, বাইরে ১০টা পার্টি হতে পারে, ১০টা কমিটি হতে পারে। এতে আমাদের কিছু যায় না। জাতীয় পার্টি যেটা জিএম কাদেরের নেতৃত্বে, আমরা কোনো কাউন্সিল ডাকি নাই। অন্য যারা ডেকেছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই।

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রওশনপন্থিরা আগামী ৬ মার্চ জাতীয় পার্টির সম্মেলনের ঘোষণা দেন।

রওশনের সংবাদ সম্মেলনে জাপার কো-চেয়ারম্যান ফিরোজ রশীদ ও বাবলার উপস্থিতি প্রসঙ্গে চুন্নু বলেন, ফিরোজ রশীদকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। বাবলাকে অব্যাহতি দেওয়া হয় নাই। উনি যদি মূল দলের সঙ্গে থাকতে না চান, তাহলে আমার মনে হয় উনার পদত্যাগ করা দরকার ছিল। কেন করেন নাই, আমি জানি না।

বাবলা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু তিনি অন্য দলে গেছেন, সেখানে বক্তব্য রেখেছেন, এটা দলীয় শৃঙখলাবিরোধী। এ বিষয়ে চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।

জাতীয় পার্টির নামে ৪-৫টা দল আছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি মঞ্জু গ্রুপ, জাতীয় পার্টি কাঁঠাল গ্রুপ, সাইকেল মার্কা, মই মার্কা, এমন অনেক গ্রুপ আছে। আরেকটা হতেই পারে। সবার স্বাধীনতা আছে। কেউ জাতীয় পার্টির নামে ব্র্যাকেটবন্দি আরেকটা দল করতেই পারেন। সেখানে আমরা বাধা দিতে পারি না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

জাতীয় পার্টির নামে ৪-৫টা গ্রুপ আছে, আরেকটা হতেই পারে: চুন্নু

আপডেট সময় ০৩:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪