ময়মনসিংহ , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা, দেশে অপরিবর্তিত মূল্যহার শম্ভুগঞ্জ ইউ. সি. উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান বলেছেন আসিফ মাহমুদ

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চিন্তা জিয়াউর রহমানের মতো একই ভুলের দিকে নিয়ে যেতে পারে।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটর-এ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। তখন একটি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালের পতন হয়েছিল।

তিনি বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, তবে তিনি একটা ভুল করেছিলেন। বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মেয়েকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছিলেন। এই ভুলের খেসারত বাংলাদেশের মানুষ ও তার পরিবার ৩ যুগ ধরে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং-এর মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তিনি পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। তারেক রহমানও একই ভুল করতে চাইছেন।

উল্লেখ্য, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা তথা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কি-না— এমন প্রশ্নের উওত্তরে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারে। এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

​আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা, দেশে অপরিবর্তিত মূল্যহার

জিয়াউর রহমানের মতো ভুল করতে যাচ্ছেন তারেক রহমান বলেছেন আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬