আজ বৃহস্পতিবার (১৪ মে) রাত ২টায় তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (১৫ মে) মালয়েশিয়ার ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ’ আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সেমিনারে তিনি অংশগ্রহণ করবেন।
সেখানে তিনি ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখবেন।
আঞ্চলিক এই সম্মেলনে যোগদান ও সফর শেষে আগামী ২০ মে সকালে মিয়া গোলাম পরওয়ার দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 























