ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা ময়মনসিংহে সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের প্রশিক্ষণ উদ্বোধন গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুস্ঠিত শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার ডুমুরিয়ায় জলাবদ্ধতা দূর ও উৎপাদন বৃদ্ধিতে ইজিপিপি কমিটির সভা: “কাজের মান ও স্বচ্ছতায় কোনো ছাড় দেওয়া হবে না” পূর্বধলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, সনদপত্র ও গাছের চারা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

​গাজীপুরে চলমান গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক নিহত বা আহত হওয়ার খবরটিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মনগড়া গুজব’ বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। সম্প্রতি গাজীপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার কালিয়াকৈরসহ বিভিন্ন স্থানে (মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনরত সাধারণ শ্রমিকদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যেন সহিংসতা, ভাঙচুর এবং রাষ্ট্র ও জনগণের জানমালের কোনো ক্ষতিসাধন করতে না পারে, সে লক্ষ্যে পুলিশ অত্যন্ত সংযমী, ধৈর্যশীল ও আইনানুগভাবে দায়িত্ব পালন করছে। আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো সংঘাত না জড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ।
​

জেলা পুলিশ আরও উল্লেখ করে, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবং পুলিশের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের খেপিয়ে তোলার উদ্দেশ্যে পুলিশের গুলিতে শ্রমিক ও ছাত্র নিহত বা আহত হওয়ার গুজব ছড়াচ্ছে। বাস্তবে গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের কোনো গুলি বর্ষণের ঘটনা ঘটেনি এবং এতে কেউ হতাহতও হয়নি।

​এমতাবস্থায় আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে একটি মজুরি বোর্ড গঠন করেছে।
​

তাই কোনো দুষ্কৃতকারীর প্ররোচনা বা উসকানিতে প্ররোচিত হয়ে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও সহিংস কাজ থেকে বিরত থেকে শ্রমিকদের নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা

গাজীপুর গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুর সংবাদ গুজব: জেলা পুলিশ

আপডেট সময় ১১:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬