ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন পরিকল্পিত ৫ নং ওয়ার্ড গড়ার দৃঢ় প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী পূর্বধলায় অসহায় পরিবারের পাশে ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’ আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র শবে কদর যশোরের দুই মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রাজবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে প্রাণ গেল দুজনের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত,ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা খুনের হুমকি বাদশাহকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জিএম কাদেরের নামে প্রতীক বহাল থাকবে বললেন রেজাউল ইসলাম

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক থাকবে জিএম কাদেরের নেতৃত্বে।

গত রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেছেন।

অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, সম্প্রতি বহিষ্কৃত কয়েক ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে।

তিনি জানান, এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়।

তিনি আরও বলেন, আমাদের দশম সম্মেলন হয়নি। যেটাকে দশম সম্মেলন দেখানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। কাজেই আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে যেমন বহাল আছে, তেমনই থাকবে। যারা দাবি করছেন, তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় ভাড়া বেশির নজির পাওয়া যায়নি, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে জানিয়েছেন সড়কমন্ত্রী

জিএম কাদেরের নামে প্রতীক বহাল থাকবে বললেন রেজাউল ইসলাম

আপডেট সময় ০৯:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫