ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই বললেন সালাহউদ্দিন

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধানের বাইরে না যাই। এমন কিছু যেন না করি, যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।’

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এখনো নুরুল হক নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই। সংসদ নির্বাচন ছাড়া সংস্কারকে বৈধতা দেওয়া যাবে না। এ কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজেই নির্বাচনকে প্রলম্বিত করলে বা বাধাগ্রস্ত করলে তা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। দেশেরও কল্যাণ হবে না।’

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘জিএম কাদের কিভাবে ঔদ্ধত্য দেখিয়ে বলতে পারে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না? এই কথা বলার পরে সে কিভাবে বাসায় থাকে, কিভাবে কার্যালয়ে যায়? জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কাজেই নির্বাচনের আগে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে বিলম্ব করা যাবে না; বিলম্ব করলেই আমাদের বিপদ হবে। প্রয়োজনে জানুয়ারিতে নির্বাচন দিয়ে দিন।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই বললেন সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫