ময়মনসিংহ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ট্রলারসহ ৭০০ কেজি কাঁকড়া জব্দ সুন্দরবনে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়াসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে।

গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খাল এলাকার কপোতাক্ষ নদীতে অভিযান চালানো হয়। তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে। এসময় চোরাকারবারিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ট্রলারসহ ৭০০ কেজি কাঁকড়া জব্দ সুন্দরবনে

আপডেট সময় ০১:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫