ময়মনসিংহ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার জানিয়েছেন মাহদী আমিন ত্রিশাল থানার এস আই নাহিদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলা পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি বলে মন্তব্য করেছেন রিজভী পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় মা ইলিশ রক্ষায় ৩০০ জেলে পরিবারকে ভিজিএফের চাল বিতরণ নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ফুলবাড়ীতে নগদ অ্যাকাউন্ট খুলে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, আটক ৪ গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও হয়রানির অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

থানায় ভুয়া চিঠি!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

মামলা থেকে আওয়ামী লীগের নেতাদের অব্যাহতি দিতে থানায় একটি ভুয়া চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই চিঠিতে বিএনপির পদধারী নেতাদের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করা হয়। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিএনপির নেতারা।

আজ শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেটের রশিদপুরে একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বলেন, গত ২৪ জুলাই জাতীয় একটি গণমাধ্যমে আওয়ামী লীগের কিছু নেতাকে দক্ষিণ সুরমা থানার একটি মামলা থেকে অব্যাহতি দিতে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের স্বাক্ষর করা একটি চিঠিকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদকে ঘিরে তোলপাড় হয়। সঙ্গে সঙ্গে দুই উপজেলার বিএনপি নেতারা এর প্রতিবাদ জানান। এ ঘটনায় পর দিন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, বিএনপির একটি প্যাডে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহর স্বাক্ষর নিখুঁতভাবে জাল করে ও সিল দিয়ে একটি চিঠি দক্ষিণ সুরমা থানায় দেওয়া হয়েছে।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপি সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহসহ এ সময় দুই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন রিজভী

থানায় ভুয়া চিঠি!

আপডেট সময় ১১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫