ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা বন্যা ঝুঁকির মুখে চার বিভাগ: তিন নদীর পানি বিপৎসীমার উপরে পেনাল্টি উপহারে আর্জেন্টিনা, তবুও মেসির মিসে হাহাকার! ​সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, মাছ ধরার নৌকায় সতর্কতা জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে বললেন আখতার হোসেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বড় রদবদল: স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান ​জাতীয় নির্বাচনের পাঠ নিয়ে স্থানীয় নির্বাচনে নামছে নির্বাচন কমিশন পঞ্চদশ সংশোধনী মামলার রায় বৃহস্পতিবার জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুন্দরবনের নিচু এলাকা নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের মোংলা উপকূলীয় এলাকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিন থেকে চার ফুট উচ্চতার জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকাগুলো।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুর থেকে জোয়ারের পানিতে তলিয়ে যেতে থাকে সুন্দরবনের নিম্নাঞ্চল। এতে হুমকির মুখে পড়ে বন্যপ্রাণী।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, বৃহস্পতিবার থেকে সুন্দরবনের সবচেয়ে উঁচু এলাকা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি জলোচ্ছ্বাসের পানিতে তলিয়ে গেছে। এ প্রজনন কেন্দ্রের শেডে থাকা হরিণ, কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুর বাচ্চা কচ্ছপগুলো নিরাপদ রয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগর উপকূলে সুন্দরবনের সব থেকে নিচু এলাকায় হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী ঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দৃর্যোগের সময় গাছ ও শতাধিক পুকুরের উঁচু পাড় এবং বন বিভাগের অফিস এলাকায় আশ্রয় নিয়ে টিকে থাকে। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুন্দরবনের প্রাণীদের রক্ষায় মাটির উঁচু ১২টি টিলা নির্মাণ করা হয়েছে। তাই বণ্যপ্রাণীর ক্ষতি হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সহজ হচ্ছে ভ্রমণ ও কাজ: চালু হলো আকর্ষণীয় নতুন প্যাকেজ ভিসা

সুন্দরবনের নিচু এলাকা নিম্নচাপের প্রভাবে তলিয়ে গেছে

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫