ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডা. জোবাইদা রহমান অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন

অসুস্থ মাকে আজেই হাসপাতালে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ডা. জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

মঙ্গলবার (৬ মে) বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রুম্মন বলেন, ‘তিনি (ডা. জোবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন। তবে কখন যাবেন সেই সময় এখনো ঠিক হয়নি।’

আজ সকাল ১০ টা ৪০ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ১৭ বছর পর দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান।

এদিকে জানা গেছে, গত ২ মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুকে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

ডা. জোবাইদা রহমান অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন

আপডেট সময় ০৩:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫