ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন ১৯৫২ সালে মাতৃভাষা পেলেও নাগরিকদের অধিকার আজও অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট।
গতকাল ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। তরুণ খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ।

তিনি তার বক্তব্যে বলেন,

“তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে ওঠে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ময়মনসিংহ।

তিনি বলেন,
“মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চায় এগিয়ে আসতে হবে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ আনোয়ার হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ
জনাব আল-আমিন, জেলা ক্রীড়া কর্মকর্তা, ময়মনসিংহ
অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত জীবন গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
টুর্নামেন্টটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ এবং সার্বিক সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজনের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দিনব্যাপী এই ভলিবল টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপক আনন্দ দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫