ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।কর্মসূচির সমাপনী পর্বে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মসূচিতে অংশ নেওয়া রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যদের কাজের প্রশংসা করেন।
ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ময়মনসিংহ: প্রতিনিধি 












