ময়মনসিংহ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবি আনন্দ মোহন কলেজে

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ০১:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে ‘মার্কেটিং’ ও ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং’ বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাসচিবের কাছে স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা জানান, ২০১৪ সাল থেকে কলেজটিতে ‘মার্কেটিং’ ও ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং’ বিষয়ে স্নাতক কোর্স চালু আছে। ২০১৯ সাল থেকে এসব বিষয়ে মাস্টার্স কোর্স চালুর প্রক্রিয়া শুরু হলেও অজ্ঞাত কারণে তা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল আটকে আছে। বৃহত্তর ময়মনসিংহের দরিদ্র শিক্ষার্থীরা সহজেই স্নাতক কোর্স করার সুযোগ পেলেও বিভাগ দুটিতে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু না থাকায় তাঁরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভাগের অন্য জেলায়ও এ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নেই। অনেকের পক্ষেই ঢাকায় গিয়ে স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করা ব্যয়বহুল।

ফজলে এলাহী, আশিক রাব্বি, দেওয়ান ফৌজিয়া করিম ও সুমাইয়া আক্তার নামের শিক্ষার্থীরা বলেন, কলেজে স্নাতক সম্পন্ন করতে পারলেও স্নাতকোত্তর করা যাবে না—তা হতে পারে না। একই জায়গা থেকে এই দুই ডিগ্রি সম্পন্ন করতে চান তাঁরা।

মানববন্ধনে শিক্ষার্থী আশিকুর বলেন, ‘কোন ষড়যন্ত্রের কারণে আমাদের কলেজে মাস্টার্স চালু হচ্ছে না, তা বের করতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে শিক্ষা খাতে এ বঞ্চনা কোনোভাবেই মেনে নেব না।’

এ বিষয়ে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ জানান, ‘মাস্টার্স কোর্স চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় বাকি কাজ করবে। ২০১৯ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল আটকে আছে। সম্প্রতি শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে।’

শিক্ষার্থীরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর স্মারকলিপি পাঠিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

দুই বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালুর দাবি আনন্দ মোহন কলেজে

আপডেট সময় ০১:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪