ময়মনসিংহ , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১২ বছরেও পূর্ণাঙ্গ রূপ পাইনি মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন বলেছেন আজাদ মজুমদার আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন বললেন মির্জা ফখরুল বজ্রপাতে ২ জনের মৃত্যু নেত্রকোণায় আবারও কমলো ২১৫৮ টাকা স্বর্ণের ভরিতে যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে শক্তিশালী বোমা হামলা চালালো মধ্যপ্রাচ্য সংকট: মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট শনিবারেও বাতিল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলেছেন তথ্যমন্ত্রী কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন দূত

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট আব্রামস। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ভেনেজুয়েলা ও ইরানবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রামস বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের সামনে দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে।

তার মতে, একটি সম্ভাবনা হলো—ইরানের ভেতরে কোনো ধরনের বিদ্রোহ দেখা দেওয়া। অন্য সম্ভাবনা হলো, খুব শিগগিরই ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন।

আব্রামস বলেন, “সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প ঘোষণা দিতে পারেন যে, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।”

আব্রামস আরও বলেন, ইরানের অনেক সাধারণ মানুষ বর্তমান সরকারকে অপছন্দ করলেও সরকারটি ঠিক কখন পতন হবে—এক সপ্তাহ পরে নাকি পাঁচ বছর পরে—তা নিশ্চিত করে বলা কঠিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন দূত

আপডেট সময় ০৯:০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬