ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুদকের অভিযান বেনাপোল কাস্টমসে, ঘুষের টাকাসহ আটক ২

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বেনাপোল কাস্টমস হাউজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় নারী কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

গত সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোর জেলা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, কাস্টমস হাউজ গ্রুপ-৬ এর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী হাসিবুর।

অভিযান চলাকালে হাসিবুরের কাছ থেকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ উদ্ধার করা হয়েছে। যা তিনি শামীমা আক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

দুদকের উপ-পরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউজে ঘুষ বাণিজ্য চলছে এবং মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান শুরু করি। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শামীমা আক্তারকে কাস্টমস হেফাজতে ও হাসিবুলকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। বেনাপোল কাস্টমস হাউজ দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দর।

বেনাপোল পোর্ট থানার এস আই মানিক জানান, হাসিবুল নামে একজন আসামিকে আমাদের কাছে নিরাপত্তা হেফাজতে রেখেছেন দুদকের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

দুদকের অভিযান বেনাপোল কাস্টমসে, ঘুষের টাকাসহ আটক ২

আপডেট সময় ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫