ময়মনসিংহ , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা ​ট্রাম্পের নতুন লক্ষ্য কিউবা? ইরান থেকে ফেরার পথে নজিরবিহীন হুমকি মার্কিন সাবেক প্রেসিডেন্টের দূষণে শীর্ষে লাহোর, মেগা সিটি ঢাকার বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ ​জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র: বড় ঘোষণা পেন্টাগনের ​হুনাইন শাহের জাদুকরী শেষ ওভার: শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল হায়দ্রাবাদ কিংসমেন ​লোহিত সাগরে টানটান উত্তেজনা! ৪৫টি বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে দিল মার্কিন সেন্টকম ইতিহাস গড়লেন বাবর আলী: প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন মাউন্ট মাকালু আর্থিক চাপে থাকা ব্যাংকগুলোর জন্য স্বস্তি: একীভূত ৫ ব্যাংকের আমানতে প্রভিশন সংরক্ষণে ছাড় ২০ জেলায় ধেয়ে আসছে ঝড়: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দুশ্চিন্তা কাটছে হাওরের কৃষকদের: ধান-চাল সংগ্রহে নামছে সরকার, শুরু হচ্ছে ৩ মে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুদকে মামলা শেখ রেহানার ছেলে ববির নামে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ।

আজ সোমবার (২৮ জুলাই) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাদওয়ান মুজিব সিদ্দিক নিজ নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। তার কোনো স্বীকৃত ব্যবসা বাণিজ্য না থাকা সত্ত্বেও অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে ৩টি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। মামলায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
 
এর আগে গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুদক। যা এখন আদালতে বিচারাধীন রয়েছে। যার মধ্যে রাদওয়ান মুজিব সিদ্দিকও অন্যতম আসামি।
 
 এদিকে ১৭ জুলাই ৬২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, পাচার ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ও রাদওয়ান মুজিবের চাচা তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী ও দুই মেয়ের নামে আলাদা চার মামলা করেছে দুদক।
 
মামলাগুলোতে তারিক সিদ্দিকের নামে ২৮ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদ, তার স্ত্রী শাহিন সিদ্দিকের বিরুদ্ধে ২৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ২১৩ টাকা, তাদের দুই মেয়ে নুরিন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ১৯২ টাকা ও ৪ কোটি ২ লাখ ৯৭ হাজার ৮৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইসরায়েলসহ ৩ দেশে ট্রাম্পের জরুরি অস্ত্র সরবরাহের ঘোষণা

দুদকে মামলা শেখ রেহানার ছেলে ববির নামে

আপডেট সময় ১১:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫