ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দেশত্যাগে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও পরিবারের নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেকের করা আবেদনে উল্লেখ করা হয়, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এছাড়া, এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক। অনুসন্ধান চলাকালে তারা দেশত্যাগের চেষ্টা করছিলেন, যার কারণে আদালতের কাছে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।

এদিকে, আদালত এনআরবিসি ব্যাংক পিএলসি-এর সাবেক চেয়ারম্যান পারভেজ তমালের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছে। দুদকের উপসহকারী পরিচালক মুস্তাফিজুর রহমানের করা আবেদনে বলা হয়, পারভেজ তমাল শেয়ারবাজার কারসাজি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে এবং জিজ্ঞাসাবাদ ও সম্পদের হিসাব যাচাই-বাছাইয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আদালতের নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালানোর সুযোগ পাবেন না এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

দেশত্যাগে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ও পরিবারের নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:১৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫