ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নতুন সিদ্ধান্ত পে স্কেল কার্যকর নিয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নতুন পে-স্কেল ঘোষণার লক্ষ্যে জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকার বেতন কাঠামো নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, নতুন পে-স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার।

গত রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো প্রক্রিয়া শুরু করা, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে নির্বাচিত সরকারের হাতে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, তার পর গঠিত সরকারই নতুন বেতন কাঠামো অনুমোদন করবে।”

এদিকে, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর ২০২৫-এর মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এরপর নির্বাচিত সরকার সেই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত পে-স্কেল বাস্তবায়ন করবে।

বিশ্লেষকরা মনে করছেন, কমিশনের প্রস্তাব আগাম প্রস্তুতির সুযোগ তৈরি করবে, যাতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

নতুন সিদ্ধান্ত পে স্কেল কার্যকর নিয়ে

আপডেট সময় ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫