ময়মনসিংহ , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর মিয়া (৫৫) নামে এক রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ঘোড়াশাল রেল ব্রীজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামতের কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় সকালে মনসুর, তার ছেলেসহ মোট তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন এলাকায় পুরাতন লাইনের ব্রিজে কাজ করছিলেন। সকাল সোয়া নয়টার দিকে ঢাকা অভিমুখী এগারসিন্ধুর প্রভাতী ট্রেনটি আসতে দেখেন তারা। পরে তারা তিনজনই ব্রিজ পার হতে দৌঁড়াতে থাকেন। এক পর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ছেলের চোখের সামনেই মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়েন। তার দেহ তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যায়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের কাজ চলছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় ১১:২৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪