ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু বলেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শপথ পড়ালেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে ব্যারিস্টার কায়সার কামাল সংসদের ডেপুটি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের স্পিকার পদে নির্বাচিত ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ সংসদের সভাপতিত্ব করছেন দুস্থ,দরিদ্র,কর্মক্ষম,দায়িত্ব পালন করতে গিয়ে আহত-নিহত সাংবাদিকদের জন্যে ২ কোটি ৬৮ লাখ টাকা চিকিৎসা ভাতা,দান-অনুদান মঞ্জুর ! প্রথম অধিবেশন শুরু ত্রয়োদশ সংসদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পরিকল্পিত নগরী গড়তে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডে জিএস মাহবুবুর রহমান তারুণ্যের প্রতীক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিয়োগ বাতিলের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান সচিবালয়ের সামনে।

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

পরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। এ সময় নিয়োগ বাতিল করে রায় দেয়া বিচারপতিদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। একই সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেন।

গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ফলাফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে এক রিটের শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগে বিষয়টি শুনানির জন্য ওঠে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাস জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি

নিয়োগ বাতিলের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান সচিবালয়ের সামনে।

আপডেট সময় ০২:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫