ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার গাজীপুরে শ্রমিক আন্দোলনে নতুন উত্তেজনা, দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত ব্রজগোপালকে আহ্বায়ক ও রতীশকে সদস্য সচিব করে সুনামগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন নেত্রকোণায় ওয়েসিস-বিয়াম ল্যাবরেটরি স্কুলে পাঁচটি ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ প্রজন্ম দলের দোয়া ও খাবার বিতরণ ময়মনসিংহে ‘নাগরিকতা’র উদ্যোগে নাগরিক অংশগ্রহণে সংলাপ অনুস্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লিওনেল মেসির দেহরক্ষী এবার নিষিদ্ধ হলেন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এবার লিগস কাপে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর।

লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩০ জুলাই ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মায়ামির এক প্রতিনিধি।

যদিও মায়ামির কোনো সদস্য নিষিদ্ধ তা আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখিত না হলেও, সূত্রের বরাতে নিশ্চিত হয়েছে যে, সেই ব্যক্তি মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। এর আগে তার ওপর ক্ষোভ জানিয়ে ক্লাব অ্যাটলাসের ডিফেন্ডার মাথিয়াস দোরিয়া বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। আমি বুঝতে পারছি মেসির দেহরক্ষী সেখানে তাকে ভক্তদের কাছ থেকে রক্ষা করার জন্য অবস্থান করছিলেন। কিন্তু তিনি খেলোয়াড়দের মাঝে কেন এলেন বুঝলাম না, তার তো সেই অনুমতি নেই।’

মেসির দেহরক্ষীর কারণে অন্য খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও পরোক্ষ ইঙ্গিত দোরিয়ার, ‘বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি কিছু বলা কিংবা মতামত দেওয়ার প্রয়োজন নেই, তবে সেটি ইতোমধ্যে বোর্ড এবং লিগস কাপ কর্তৃপক্ষের নজরে পড়ার কথা। কেবল মেসিই নন, সকল খেলোয়াড়েরই নিরাপত্তা প্রয়োজন। সেখানে আমাদের মাঝে অন্য কারও উপস্থিতি হয়তো স্বাভাবিক, আবার কেউ সেটি চাইবেও না। আমারও তা নিয়ে কিছু করার প্রয়োজন নেই।’

ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে বলবৎ ছিল, নতুন করে যুক্ত হয়েছে লিগস কাপ।

তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন একজন আমেরিকান। বাবার সূত্রে আমেরিকান হলেও মা ফরাসি। ইয়াসিন সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট, কাজ করেছেন মার্কিন নৌবাহিনীতেও।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী

লিওনেল মেসির দেহরক্ষী এবার নিষিদ্ধ হলেন

আপডেট সময় ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫