ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ডাকাতির প্রস্তুতিকালে হোটেল থেকে যুবদলের ৪ কর্মী গ্রেপ্তার

যশোরের মণিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে আবাসিক হোটেল রজনী নিবাসে অভিযান চালিয়ে পুলিশ একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকুসহ যুবদলের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় থেকে ১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় হোটেল মালিক আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে মাদক বিক্রেতা ফয়সাল হুমায়ুন পালিয়ে যান।

পুলিশ জানায়, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার রাতে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বৃহস্পতিবার রাতে হাটখোলা মোড়ে অবস্থিত রজনী নিবাস হোটেলের ৪র্থ তলার ৪০৮ নম্বর রুমে যশোর-চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় ওই রুমের ভেতর থেকে চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু। পরে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, সন্ত্রাসীরা ওই হোটেলে বসে ডাকাতির পরিকল্পনা করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে আটক করা হয়। তবে হোটেল পরিচালনাকারী ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হুমায়ুন ফয়সালসহ আটক চারজনের বিরুদ্ধে মামলা করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

ডাকাতির প্রস্তুতিকালে হোটেল থেকে যুবদলের ৪ কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ১১:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫